মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
উত্তর চট্টলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়স্থ এলাকায় অাম গাছ থেকে পড়ে হাফেজ মুহাম্মদ অাফিফ (১৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত অাফিফ কুম্ভারপাড়স্থ ভোলা সওদাগর বাড়ীর মোঃ ইউসুপের পুত্র।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার নাজিরহাট কুম্ভারপাড়স্থ ভোলা সওদাগর বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীর পাশের একটা অাম গাছ থেকে অাম পাড়ার সময় হঠাৎ পা পিছলে হঠাৎ মাটিতে পড়ে যায় অাফিফ। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।