Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বাঁশখালী থানার যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার দুই

বাঁশখালী থানার যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার দুই

বাঁশখালী থানার যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার দুই

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
চট্টগ্রাম বাঁশখালী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আজ ২৬ জানুয়ারি ২০২০ সন্ধা ৭ টায় দক্ষিণ পুঁইছডি ফুটখালী ব্রিজ থেকে এবং অন্য জনকে একই থানাধীন পৌরসভার দুশারী পাড়া ৯ নং ওয়ার্ড থেকে গ্রেপ্তার করছে বাঁশখালী থানার পুলিশ।

অভিযান পরিচালনাকালে ছিলেন বাঁশখালী থানায় কর্মরত এসআই দীপক কুমার সিং, এস আই নাজমুল হক, এস আই রুবেল আফ্রাদ, সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

৪ হাজার ৮শ পিচ নিয়ে গ্রেফতারকৃত ব্যক্তি হলেন টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কামাল হোসেন এর পুত্র মোঃ রুবেল (২০)

২০ পিচ নিয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন
বাঁশখালী থানাধীন পৌরসভার দুশারী পাড়া ৯ নং ওয়ার্ডের মৃত সিদ্দিক আহমেদ এর পুত্র মোঃ আইয়ুব (২৬)

ঘটনার বিবরণ দিয়ে বাঁশখালী থানার কর্মরত এসআই দীপক কুমার সিং বলেন প্রতি পিচ ইয়াবার আনুমানিক মূল্য ৩শ টাকা সেই হিসাবে ১৪ লক্ষ ৪৬ হাজার হয়। এবং আমরা জব্দ তালিকা এই ভাবে রেডি করে নিজে বাদী হয়ে মাদকদ্রব্য আইন অনুযায়ী মামলা করব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার বলেন, যৌথভাবে বাঁশখালী থানা পুলিশ দুই স্থান থেকে মোট ৪ হাজার ৮শ বিশ পিচ ইয়াবা সহ দুই যুবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে মাদকদ্রব্য আইন অনুযায়ী মামলা করে আদালতে সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে আগে কোন মামলা নাই বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here