Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা বাঁশখালীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন

বাঁশখালীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন

বাঁশখালীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্ব প্রাণী দিবস উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৃথিবী ও মানুষের জীবন বাঁচাতে বন ও জীবিকার বিকল্প নেই।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও বাঁশখালী জলদী সহ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বাঁশখালী উপজেলা সহকারী(ভুমি) কমিশনার মুহাম্মদ আতিকুর রহমান এর সভাপতিত্বে (বুধবার) সকালে উপজেলার সদরে বিশ্ব বন্যপ্রাণী দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

এ সময় বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারী অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরণ দপ্তরের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া,জলদী সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শীলকুপের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার। জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় জীববৈচিত্র ও বন্যপ্রাণী সংরণ কর্মকর্তা দিপান্বিতা ভট্টার্চায।

এতে আলোচনায় অংশ নেন বাঁশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অনুপম কুমার অভি, বাঁশখালী একাডেমীর পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সিএমসির কোষাধ্যক্ষ ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক সকালের সময় প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন, , বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, সিএমসি নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, ইমরুল রেজা প্রমুখ।

সভায় বক্তারা বলেন বর্তমানে পৃথিবীকে প্রায় ৩১ প্রজাতির প্রাণী চিরতরে হারিয়ে গেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিধন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহন অতীব জরুরী। পাহাড়ি এলাকায় অবৈধ দখল করে বাড়ি ঘর ও স্থাপনা নির্মানের ফলে বন্যপ্রাণীরা চলাফেরায় নানা ভাবে বাধাগ্রস্থ হচ্ছে বলে অভিমত প্রকাশ করে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের পশু পাখির বিচরণ ক্ষেত্রেকে উমুক্ত রাখার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here