Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা বাঁশখালীতে ১৭ বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৪০ লক্ষাধিক; নিহত ০১

বাঁশখালীতে ১৭ বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৪০ লক্ষাধিক; নিহত ০১

বাঁশখালীতে ১৭ বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৪০ লক্ষাধিক; নিহত ০১

মুহাম্মদ দিদার হোসাইন,
চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত এক, ক্ষয়ক্ষতি প্রায় চল্লিশ লক্ষাধিক টাকার।

২৩ মে(রবিবার) গভীর রাতে উপজেলাধীন পুঁইছড়ির দুই নং ওয়ার্ডের তেলিয়াকাটা এলাকার বাইন্যা মার্কেট সংলগ্ন আহমদ ফকিরের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রায় ৪০ লক্ষাধিক টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

অগ্নিকান্ডের ঘটনায় মুহাম্মদ আমান উল্লাহর সাত বছর বয়সের সাইমা নামের এক মেয়ে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়। জয়নাল আবেদিন (৫০) নামের আরো একজন অগ্নিদগ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধিনে রয়েছে বলে জানা যায়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান।

ক্ষতিগ্রস্থরা হলেন- ওই এলাকার মৃত আবুল বশরের পুত্র মুহাম্মদ জামাল উদ্দিন ও শকির আহমদ, মৃত রশিদ আহমদের স্ত্রী আনোয়ারা বেগম, মৃত কবির আহমদের পুত্র জয়নাল আবেদিন, জমির উদ্দিন ও মুজিবুর রহমান, আব্দুস সত্তারের পুত্র বেলাল উদ্দিন, রহিম উদ্দিন ও জসিম উদ্দিন, মৃত আমিন শরীফের পুত্র হাবীবুর রহমান, হাবীবুর রহমানের পুত্র হামিদুল আজম, ছগীর আহমদের পুত্র মুহাম্মদ সেলিম উদ্দিন, মৃত আমিন শরীফের পুত্র আব্দুস ছত্তার, মৃত ইসলামের স্ত্রী সালেমা খাতুন, আবাদুস ছত্তারের পুত্র বাদশা মিয়া ও বদিউল আলম, মৃত কবির আহমদের পুত্র হাফেজ গিয়াস উদ্দিন প্রমুখ।

বাঁশখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুর রহমান জানান, পুইছড়ি ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। ঘটনাস্থলে পৌছার আগেই ১৯টি বসতঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের টিম সদস্যরা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ সাইমা নামে এক শিশুকে নিহত অবস্থায় উদ্ধার করি। জয়নাল আবেদীন নামের এক প্রতিবন্ধিকে দগ্ধাবস্থায় উদ্ধার করে টিম সদস্যরা আশংকাজনক অবস্থায় পরে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেখতে যান গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আরিফ উল্লাহ। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কিছু সহায়তা প্রদান করেন।

ঘটনাস্থলে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী , পরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসনর পক্ষ থেকে মৃত ব্যক্তির দাপন কাজ সম্পন্ন করার জন্য নগদ বিশ হাজার টাকা প্রদান ও অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে দুই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তাসহ জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here