মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর(রবিবার)দুপুরে ও সন্ধ্যায় বাঁশখালী থানাধীন দক্ষিণ পুঁইছড়ি (বাঁশখালী- পেকুয়া) সংযোগ মহাসড়কে বাঁশখালী থানার এসআই দীপক চক্রবর্তী ও এসআই আকতার হোসেন সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার পুঁইছুড়ি এলাকায় দুপুরে এবং সন্ধায় পৃথক পৃথক অভিযানে ওই দুই যুবককে আটক করা হয়।
বিশেষ কায়দায় সাউন্ড বক্স এর এমপ্লিফায়ার এর ভিতর কাপড় ও কালো কষ্টট্যপ দ্বারা মোড়ানো ৪ (চার)টি পোটলার মধ্যে ৭ হাজার ৬’শ(সাত হাজার ছয়শত) পিস ইয়াবা সহ কক্সবাজার জেলার পেকুয়া মগনামা এলাকার ইসমাইলের পুত্র মোহাম্মদ জোবায়ের (২৪) এবং চট্টগ্রামের হাটহাজারী থানার মির্জাপুর ইউপির ১ নং ওয়ার্ডের সরকার হাট এলাকার দেলোয়ারের পুত্র মেহেদী (২৫) এর কাছ থেকে ১হাজার ৫’শ পিস ইয়াবা সহ আটক করা হয়।
এ এব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের দক্ষিন পার্শ্বে (বাঁশখালী- পেকুয়া) আঞ্চলিক মহাসড়কে থেকে পৃথক পৃথক ভাবে ৯ হাজার ১ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।