নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালাপাড়ায় বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে এক কিশোরী ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত চান্দু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ.এম হুমায়ুন কবির বলেন, সুপারিওয়ালাপাড়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত চান্দু মিয়াকে পতেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত আসামি চান্দু মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষন, সন্ত্রাসী কাজে লিপ্ত থাকার একাধিক অভিযোগ রয়েছে।