নিজস্ব প্রতিবেদকঃ
শাহপরীর দ্বীপের এক শিশু বিনা চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
বাচ্ছার মামার মারফতে জানা যায়, গত ০৭ তারিখ সকাল ১০ টায় শাহ্পরীর দ্বীপ মাঝের পাড়ার ছালামত উল্লাহ ও লতিফা আক্তার দম্পতির পুত্র সন্তান শহিদুল্লাহ (বয়স ৩ বছর) নামে এক শিশু দোলনা থেকে পড়ে মাথায় আঘাত পায়। বাচ্ছা নিয়ে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার সদর হাসপাতালে হস্তান্তর করেন। কক্সবাজার সদর হাসপাতালে উপস্থিত হলে কর্তৃপক্ষ বাচ্ছা ভর্তি নিতে অস্বীকৃতি জানালে সেখানকার বেসরকারি হাসপাতাল আল ফুয়াদ, সী সাইডে নিয়ে গেলে তারাও একই আচরণ করেন। এক পর্যায়ে কোন উপয়ান্তর না পেয়ে বাচ্ছা নিয়ে চট্টগ্রাম অভিমুখে রওয়ানা দিলে অর্ধ পথে বাচ্ছা মারা যায়।
এই বিষয়ে বাচ্ছার মা বলেন, করোনা ভাইরাসের অযুহাতে বিনা চিকিৎসায় আমার ছেলেকে ইচ্ছা করে মেরে ফেলেছে হাসপাতালগুলো! আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পুত্র হত্যার বিচার চাই।