বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে পুকুরে ডুবে ইয়াছিন আরাফাত ইমন (১৭) নামের এক শিক্ষার্থী মারা গেছেন।
মঙ্গলবার (৫ মে) ভোর ৬ টায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে তার পরিবার।
ইয়াছিন আরাফাত উপজেলার চরখিজিরপুর ইউনিয়নের সাতগরিয়াপাড়ার মো. ইসমাইলের ছেলে। সে চরখিজিরপুর রফিকুল উলুম দাখিল মাদ্রাসার নবম শ্রেনির ছাত্র।
নিহতের বড় ভাই ইলিয়াছ জানান, আরাফাত প্রতিদিনের ন্যায় কর্ণফুলী নদীর ধারে চিংড়ি পোনা ধরতে যায়। ওখান থেকে ফিরে এসে বাড়ীর পাশে ডোবায় গোসল করতে যায়। গোসল করে আসতে দেরি দেখে তাকে (ইয়াছিন আরাফাত) কে খোঁজতে বের হলে ডোবার পাড়ে স্যান্ডেল আর লুঙ্গি দেখতে পাই। এগুলো দেখে খোঁজাখুঁজি করে ডোবার থেকে তার নিস্তেজ দেহ উদ্ধার করি।
তিনি আরো জানান, তার (ইয়াছিন আরাফাত) দেহ ঘরে এনে আমাদের গ্রামের পল্লী চিকিৎসক উদয়ন বড়ুয়াকে ডেকে এনে দেখালে। চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করে।
পুলিশ সূত্রে জানা যায়, কর্নফুলি নদীতে চিংড়ির পোনা ধরতে দু ভাই গত রাত ১১.৩০ মিঃ যায়, মাছ ধরা শেষে দু,ভাই বাড়ির সংলগ্ন পুকুরে গোসল করতে নামে ভোর ৬টায় গোসল শেষে বড় ভাই মোঃ ইলিয়াছ (২৮) উঠে মায়ের সাথে পোনা বাচাইয়ের কাজ করে কিছুক্ষন পর দেখে তার ভাইকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরে লুঙ্গি ও স্যান্ডেল দেখতে পেয়ে ডোবার থেকে উদ্বার করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন,এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।