Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বোয়ালখালীতে নববধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা!

বোয়ালখালীতে নববধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা!

বোয়ালখালীতে নববধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা!

নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালীতে নিগার সুলতানা (১৬) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

স্বজনদের দাবি নিগার সুলতানাকে তার শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।

নিহত নববধূ নিগার সুলতানা উপজেলার রায়খালী এলাকার জংগা তালুকদারের বাড়ির আহমদ মিয়ার মেয়ে। সে শাকপুরা পাইলট প্রবর্ত্তক কণ্যা বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী। দুই মাস পূর্বে পশ্চিম গোমদ-ী মহল্লা চৌধুরী বাড়ির মো.হেলালের সাথে বিয়ে হয়।

নিহতের স্বজন মোঃ রুবেল বলেন, নিগার স্বামীর সাথে বড় ভাবির অবৈধ সম্পর্কের কারনে পারিবারিক কলহ সৃষ্টি হয় নিগার প্রতিবাদ করার কারনে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠ তদন্ত করে বিচার দাবী করছি।

নিহতের স্বামী মো. হেলাল জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিগার সুলতানা রাগ করে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় নিগারের বাপের বাড়িতে খবর দেওয়া হয়। বিকেল ৫টা দিকে দরজা ভেঙে ঘরে ঝুলন্ত অবস্থায় নিগারকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সাইফুর বলেন, খবর পেয়ে উপজেলা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here