নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালীতে এক অসহায় পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় এক নারী সহ ওই পরিবারের দু’সদস্য আহত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আহল্লা শেখ চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কামরুন নাহার বাদী হয়ে শনিবার (৮ আগস্ট) বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বাদী দাবী করেন- এলাকার সাদ্দাম হোসেন নামের এক ব্যাক্তি গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় তার পুত্র মোঃ শফিঊল আজম কে বাড়ী থেকে ডেকে পার্শ্ববর্ত্তি গনি খলিফার বাড়ীর সামনে নিয়ে বেধঢ়ক পিটাতে থাকে। এসময় পুত্রের আহাজারীর শব্দ শুনে বাদী দৌঁড়ে ঘটনাস্হলে গেলে সন্ত্রাসী সাদ্দাম তাকেও পিটিয়ে আহত করে। খবর পেয়ে এলাকাবাসীকে ঘটনাস্থলে আসতে দেখে সন্ত্রাসী সাদ্দাম পালিয়ে গেলে স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় আজ বিকেলে কামরুন নাহার বাদী হয়ে আহল্লা শেখ চৌধুরী পাড়ার কামাল মেম্বার বাড়ীর কমরেড আলমগীর সওদাগরের পুত্র মোঃ সাদ্দাম হোসেন (২৬) কে দায়ী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে জানতে চাইলে স্থানীয় ইউ পি চেয়ারম্যান হামিদুল হক মান্নান বলেন-অভিযুক্তের বিরুদ্ধে এলাকাবাসির ব্যাপক অভিযোগ রয়েছে,সে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক কাজকারবারে জড়িত, কেউ তার এসব কর্মকান্ডে বিরুদ্ধাচরণ করলেই তাকে এভাবে পিটিয়ে আহত করতে দ্বিধাবোধ করেনা।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম বলেন- অভিযোগটি তদন্ত করে দোষীর বিরুদ্ধে দ্রুত আইনহত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য গত ১১ মার্চে একই কায়দায় উক্ত সন্ত্রাসী এলাকার সাজ্জাদ হোসেন নামের এক যুবককে পিটিয়ে আহত করার ঘটনায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জনৈকা খায়রুন্নেছার দায়েরকৃত মামলাটি বিচারধীন রয়েছে।