Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪০ হাজার অর্থদণ্ড সহ মোটরসাইকেল জব্দ

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪০ হাজার অর্থদণ্ড সহ মোটরসাইকেল জব্দ

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪০ হাজার অর্থদণ্ড সহ মোটরসাইকেল জব্দ

এস.এইচ.জুনাঈদী,বোয়ালখালী:
বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা পেঁয়াজের অস্বাভাবিকভাবে মূল্য বাড়িয়ে নেওয়া, ফুটপাত দখলমুক্ত করা, ও যানজট নিরসন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক।

৩ অক্টোবর সকাল ১১টায় উপজেলা সদর-মুরাদ মুন্সির হাটে এ অভিযান পরিচালনা করেন। এসময় নুরুল আলমকে ৫ হাজার (আল-মদিনা সুপার মার্কেট), আব্দুল হালিমকে ২ হাজার (তুলাতল), আব্দুল কাদেরকে ১৫ হাজার (মুন্সির হাট), মাহমুদুর রহমানকে ৫ হাজার (মুন্সির হাট), লোকমানকে ২ হাজার (মুন্সির হাট), মোহাম্মদ সুমনকে ৫ হাজার (মুন্সির হাট), মোরশেদুল আলমকে ৫ হাজার (মুন্সির হাট), শাহীন ৫শ, তাহের ৫শ, নুরুল আমিন ২শ, রাশেদ ২শ টাকা ব্যবসায়ী, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক, অবৈধ পার্কিংকারী চালকসহ ১১জনকে প্রায় ৪০ হাজার টাকা অর্থদন্ড ও ১টি মোটরসাইকেল জব্দ করেন তিনি।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন- গোমদন্ডী এবং মুরাদ মুন্সির হাটে যানজট নিরসনে ভ্রামামাণ আদালত পরিচালনা করার সময় ১১টি মামলায় প্রায় ৪০হাজার টাকা জরিমানাএবং কাগজ পত্র বিহীন গাড়ী জব্দ করা সহ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। মুরাদ মুন্সির হাটে পেঁয়াজের মূল্য বেশী নেওয়া সহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৫জন ব্যবসায়ীকে প্রায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, বোয়ালখালীর কোনো জায়গায় এরকম অনিয়ম খবর পেলে অভিযান যাওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here