Home আইন ও আদালত বোয়ালখালীতে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন!

বোয়ালখালীতে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন!

বোয়ালখালীতে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন!

নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালী থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার কধুরখীল ও পোপাদিয়া পুলিশ পৃথক এ অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত ১০টায় উপজেলার পোপাদিয়া ঈস্বর ভুট্টর বাজারে থ্রি জি টেলিকম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশী চালিয়ে ৪৫টি ইয়াবা উদ্ধার করে পোপাদিয়া ০৬ নং ওয়ার্ডের আনন্দের বাড়ীর মৃত রফিক আহমদের ছেলে মোহাম্মদ তানভীর (৩০)কে গ্রেপ্তার করে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে পুলিশ।

একই রাতে ১টায় কধুরখীল মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে ডিসি সড়কে পৃথক অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদসহ কধুরখীল ০৪নং ওয়ার্ডে ঈসান মহাজনের বাড়ীর রুপাম চৌধুর ছেলে শান্ত চৌধুরী (৩৫) ও সৈয়দনগর করিম বক্সের বাড়ীর মৃত বজল আহমদের ছেলে মো. লিয়াকত আলীকে (৪৫) আটক করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম জানান, মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত ৩ জনকে আদালতে প্রেরণ করা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here