Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বোয়ালখালীতে ৫০লিটার মদসহ মাদক সম্রাট আটক

বোয়ালখালীতে ৫০লিটার মদসহ মাদক সম্রাট আটক

বোয়ালখালীতে ৫০লিটার মদসহ মাদক সম্রাট আটক

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়ন থেকে ৫০লিটার চোলাই মদ সহ একজনকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

আটককৃত হলেন- মধ্যম করল ডাঙা রুকিয়ার বাপের বাড়ী মৃত জাফর আহমদ ছেলে মোঃ সুমন উদ্দিন (২৮)।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২০মিনিটে এসআই সুমন কান্তি দে নেতৃত্বে মোবাইল ডিউটি পালনকালে কড়লডেঙ্গা এলাকার তৈয়বিয়া মাদ্রাসার পিছনে সুবেদার টিলা গাছ বাগানের ভিতর হতে ৫০ লিটার মদ সহ তাকে আটক করা হয়।

এ ব্যাপরে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম জানান, কড়লডেঙ্গা মোবাইল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সুমন উদ্দীনকে গ্রেফতার করা হয়। এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত সুমন উদ্দীন। এ বিষয়ে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আসামির বিরুদ্ধে ইতিপূর্বে আরও ১০ টি মাদক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here