Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মাননীয় ভূমিমন্ত্রীর সাথে সন্দ্বীপ নাগরিক সমাজের মতবিনিময়

মাননীয় ভূমিমন্ত্রীর সাথে সন্দ্বীপ নাগরিক সমাজের মতবিনিময়

মাননীয় ভূমিমন্ত্রীর সাথে সন্দ্বীপ নাগরিক সমাজের মতবিনিময়

সন্দ্বীপ প্রতিনিধিঃ
মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মহোদয়ের সাথে সন্দ্বীপ নাগরিক সমাজের এক মতবিনিময় আজ শুক্রবার ১৩ ডিসেম্বর ২০১৯ রাত ৯ টায় উনার সার্সন রোডস্থ বাসভবনে অনু্ষ্ঠিত হয়।

সভায় সন্দ্বীপ নাগরিক সমাজ নেতৃবৃন্দ ১৯১৩ থেকে ১৯১৬ সালে প্রস্তুতকৃত ১৯৫৪ সালে সংশোধিত সি.এস ম্যাপ অনুযায়ী সন্দ্বীপ সীমানা নির্ধারণের দাবি জানানোর পাশাপাশি সীমানা নির্ধারণ না করেই চট্টগ্রাম জেলা’র সন্দ্বীপ উপজেলা’র সাবেক ন্যায়মস্তি ইউনিয়ন জেগে উঠার পর ভাসান চর নামে পরিচিতি পাওয়া বর্তমানে ভাসান চর কে নোয়াখালী জেলা’র অধীন থানা ঘোষনা করার বিনীত প্রতিবাদ জানালে মন্ত্রী মহোদয় বলেন ‘বিষয়টি আমি অবগত আছি।’এটা আমার একার বিষয় না। আপনাদের এম.পিকে সঙ্গে নিয়ে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলব।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন সর্বজনাব যথাক্রমে-
১/আলহাজ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক; সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম।

২/এস.এম ইব্রাহীম, সাবেক সাধারণ সম্পাদক, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম। ৩/মো: মোশাররফ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম।

৪/অ্যাডভোকেট লায়ন আলহাজ মো: সলিমুল্লাহ, প্রতিষ্ঠাতা- হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুছাপুর ৮ নম্বর ওয়ার্ড, সন্দ্বীপ।
৫/আলহাজ আ ফ ম ফোরকান উদ্দিন খান, সাবেক সীতাকুন্ড উপজেলা কৃষি কর্মকর্তা।

৬/অ্যাডভোকেট মোশাররফ হোসাইন, চট্টগ্রাম জজ কোর্ট।
৭/অ্যাডভোকেট এস.এম মোস্তফা, চট্টগ্রাম জজ কোর্ট।
৮/মাকছুদের রহমান, সমন্বয়ক, সন্দ্বীপ নাগরিক সমাজ।
৯/মো: হেলাল উদ্দিন, এম.ডি, কলম্বিয়া ফ্যাশন লি.।
১০/মো: আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি, প্রাণী সম্পদ কর্মচারী কল্যান সমিতি, চট্টগ্রাম জেলা।
১১/তরুণ চক্রবর্তী, ন্যায়মস্তি ইউনিয়ন পরিষদে তিন বার নির্বাচিত মেম্বার সেন্টু চক্রবর্তী’র পুত্র।
১২/মহিউদ্দিন স্বপন, ওয়ার্লেস মোড়, চট্টগ্রাম।
১৩/মাওলানা আকবর হোসাইন, প্রধান শিক্ষক, উষার আলো বিদ্যানিকেতন, বিশ্ব কলোনী, চট্টগ্রাম।
১৪/নূর মোস্তফা আলী হোসাইন, স্টাফ প্রতিনিধি, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা।
১৫/মো: কেফায়েতুল্লাহ।

১৬/রেজাউল করিম মহসীন, বিশিষ্ট সমাজসেবক।
১৭/বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাপা দুলাল।
১৮/অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, প্রধান সমন্বয়ক, সন্দ্বীপ নাগরিক সমাজ। জয়তু সন্দ্বীপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here