মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
করোনায় শ্রমিক সংকটে ফটিকছড়ি পৌরসভা ৯নং ওয়ার্ডের ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী কৃষকের প্রায় ৪৫শতক ধান কেটে দিলেন ছাত্রলীগের সাধারণ স্কুল ছাত্ররা।
সারাদেশের ন্যায় ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের নির্দেশে পুরো ফটিকছড়িতে কৃষকের পাশে দাড়িয়েছে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের প্রতিটা ইউনিট। ছাত্রলীগের এই উদারতা দেখে, তাদের এমন প্রশংসনীয় কাজ দেখে তাদের প্রতি অনুপ্রাণিত নিয়ে সাধারণ স্কুল শিক্ষার্থীরা নেমে এসেছে শ্রমিক সংকটে পড়া কৃষকদের পাশে। তারা এক কৃষকের প্রায় ৪৫ শতক কৃষি জমির ধান কেটে দেয়।
ধান কাটায় অংশগ্রহণ করেন, রকি,সাজিদ,সাকিব,ফাহাদ,বাবর,মিজান,ইফাত,জয়নাল প্রমুখ।
উপস্থিত রকি বলেন, আমরা সবার দোয়া চাই যেন গরীব অসহায়দের পাশে দাড়াতে পারি, দেশের প্রতিটা সংকটময় মুহূর্তে যেন তাদের পাশে থাকতে পারি।