Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মিরসরাইয়ে যুব অধিদপ্তরের উদ্যেগে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

মিরসরাইয়ে যুব অধিদপ্তরের উদ্যেগে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

মিরসরাইয়ে যুব অধিদপ্তরের উদ্যেগে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধিঃ “মুজিববর্ষের আহ্বান, যুব কর্মস্থান”- এ প্রতিপাদ্য কে সামনে রেখে ১লা নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে মিরসরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার অংশগ্রহণে জাতীয় বঙ্গবন্ধু যুব দিবস পালিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা চত্বরে র‍্যালি, আলোচনা সভা, মৎস্য প্রশিক্ষণ সনদ, মাক্স বিতরণ এবং চারা বিতরণ’র মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, যুব অধিদপ্তর কর্মকর্তা আবদুল আলিম, মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হাসান সাইফ উদ্দিন সহ প্রমুখ।

অনুষ্ঠানে ৩০ জন মৎস্য প্রশিক্ষণ প্রাপ্ত যুবকের নিকট সদন প্রদান, উপজেলার ৬০ টিরও অধিক সংগঠনের নিকট মাক্স এবং গাছের চারা বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here