Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ যমুনা দাসের শিক্ষার দায়িত্ব নিলেন এডিশনাল এসপি শম্পা রানী সাহা

যমুনা দাসের শিক্ষার দায়িত্ব নিলেন এডিশনাল এসপি শম্পা রানী সাহা

যমুনা দাসের শিক্ষার দায়িত্ব নিলেন এডিশনাল এসপি শম্পা রানী সাহা

নাঈম আহমেদ কফিল,
কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ব্যবসায় শাখার শিক্ষার্থী যমুনা দাসের শিক্ষার দায়িত্ব নিলেন এডিশনাল এসপি শম্পা রানী সাহা। যমুনা দাস কুমিরা ঘাট ঘর এলাকার জেলেপাড়ার বচন দাস এর কন্যা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পিতার মৃত্যুর পর একপ্রকার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এই শিক্ষার্থীর।

সদ্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন।কিন্তু নবম শ্রেণির ভর্তির টাকার অভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছিল। নয়ন দাস বিষয়টি শম্পা রানী সাহা কে জানলে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বসহকারে নেন এবং কাউকে কিছু না জানিয়ে স্কুলে উপস্থিত হয যমুনা দাস কে নবম শ্রেণীতে ভর্তি করিয়ে দেন। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বই খাতা কলম সহ জাতীয় শিক্ষা সামগ্রী প্রদান করেন।

উক্ত কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের সাথে ট্রিপল নাইন সেবা ইভটিজিং বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীর সাথে আলোচনা করেন। যেকোন প্রয়োজনে যোগাযোগের জন্য সীতাকুণ্ড মডেল থানার নাম্বার এবং নিজের ব্যক্তিগত নাম্বার শিক্ষার্থীদের কে প্রদান করেন। এবং যেকোন বিষয়ের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে উনার সাথে যোগাযোগ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here