Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ যারা সন্ত্রাস চাঁদাবাজি ও গাড়ি ভাংচুর করে তারা কেউ আওয়ামীলীগের নয় – হুইপ সামশুল হক চৌধুরী

যারা সন্ত্রাস চাঁদাবাজি ও গাড়ি ভাংচুর করে তারা কেউ আওয়ামীলীগের নয় – হুইপ সামশুল হক চৌধুরী

যারা সন্ত্রাস চাঁদাবাজি ও গাড়ি ভাংচুর করে তারা কেউ আওয়ামীলীগের নয় – হুইপ সামশুল হক চৌধুরী

পটিয়া প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, গুটি কয়েক সুবিধা ভোগীর কারণে সরকারের অভাবনীয় উন্নয়নের অর্জনকে ধংস করা যাবেনা। যে জন্য জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে মদ, জুয়া, ক্যাসিনোসহ অবৈধ উপায়ে টাকা আয় করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। এ অভিযানে দুর্নীতির সাথে জড়িতদের পক্ষে কেউ সুপারিশ করলে তারাও রেহায় পাবেনা। তারই ধারাবাহিকতায় পটিয়ায়ও শুদ্ধি অভিযান শুরু হয়েছে।

যারা সন্ত্রাস, চাদাঁবাজি ও গাড়ী ভাংচুর করে তারা কখনই আওয়ামীলীগের কেউ নয়। তাদের বিরুদ্ধেও পটিয়ায় চলমান অভিযান অব্যাহত থাকবে। বিগত ১১ বছর যেমন পটিয়ায় কেউ সন্ত্রাসী, চাদাঁবাজি মাস্তানী করে এবং নীরিহ মানুষের জমি-জমা দখল বেদখল করতে পারেনি ভবিষ্যতেও পারবেনা। তাই তারা আমার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার করছে।

তিনি আরোও বলেন, যতদিন আল্লাহ আমাকে পটিয়াবাসীর সেবা করার জন্য নিয়োজিত রাখবেন ততদিনই আমি পটিয়াবাসীর জন্য কাজ করে যাব। যখন বুঝব আমাকে পটিয়াবাসীর আর প্রয়োজন নেই তখন আমি নিজেই সরে দাড়াবো।

তিনি শনিবার বিকালে পটিয়ার কচুয়াইয়ে রাম হরিদাস সড়কের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ মুসার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি আকম শামসুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা আ.লীগ নেতা আব্দুল খালেক চেয়ারম্যান, ঋষি বিশ্বাস, এম এজাজ চৌধুরী, শহিদুল ইসলাম শামীম, ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, চেয়ারম্যান এহসানুল হক, উৎফল সরকার রাজু, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির, দিদারুল আলম, এনামুল হক মজুমদার, আবু তৈয়ব সোহেল, নাজমুল সাকের সিদ্দিকী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here