কক্সবাজার প্রতিনিধি:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিকাল ৩ ঘঠিকার সময় রংগীখালী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হল রুমে আজিজুল হক এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সহকারী শিক্ষক মাস্টার আক্তারুল জলিল এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়,
সভাপতিত্ব করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ফরিদুল ইসলাম,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংগীখালী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা কামাল হোসেন সাহেব,
এতে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী আরবি অধ্যাপক মাওলানা শফিকুর রহমান, সহকারী ইংরেজি অধ্যাপক জনাব রফিকুল ইসলাম,জীববিজ্ঞান প্রভাষক মাহবুবুর রহমান,সহকারী শিক্ষক মাস্টার হেলাল উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা আক্তার হোসেন ফারুকী,আরবি প্রভাষক মাওলানা নিজাম উদ্দিন,সহকারী শিক্ষক মাওলানা কবির আহমদ ছিদ্দিকি, সহকারী শিক্ষক মাওলানা আজিজুল হক,সহকারী শিক্ষক মাওলানা আতাউল হক, সহকারী শিক্ষক মাস্টার মনছুর আলম,মাওলানা হাফিজ উদ্দিন সহ অন্যান্য শিক্ষক ও ছাত্র /ছাত্রীরা বক্তব্য রাখেন।