Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা রাউজানে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

রাউজানে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয় ।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ মার্চ) সকাল ১০টায় রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ
উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল হারুন।

পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর জেনারেল ম্যানেজার মোল্লা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা হাসেম চৌধুরী, রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরু, শিক্ষিকা সুপ্রিয়া রানী দে প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।

আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here