Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
রাউজান উপজেলায় পুকুরে ডুবে মারিয়া আকতার (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ (০২ মার্চ) দুপুরে এঘটনাটি ঘটে।তার বাড়ি উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড এ। মারিয়া ওই এলাকার আরব আমিরাত প্রবাসী গিয়াস উদ্দিন টিপুর মেয়ে।

নিহত শিশুর চাচা মঈন উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। মারিয়াকে তারা পুকুর থেকে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যসুত্রে জানা যায়,ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here