Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা রাউজানে প্রবাসফেরত যুবকের আত্নহত্যা

রাউজানে প্রবাসফেরত যুবকের আত্নহত্যা

রাউজানে প্রবাসফেরত যুবকের আত্নহত্যা

মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে প্রবাসফেরত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই যুবকের নাম মো. আলমগীর (২৫)।

মঙ্গলবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় পৌরসভার গহিরা ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত আলমগীর ঐ এলাকার মৃত বিল্লালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার এসআই আবু বক্কর ভূঁইয়া।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলমগীর তার একতলা বাড়িতে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে তার মা ফাতেমা বেগম খন্তা দিয়ে বাড়ির দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে আলমগীরকে নামিয়ে আনেন। স্থানীয়রা তাকে গহিরা জে.কে. মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আড়াই বছর আগে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খৈয়াটিলা এলাকার জেরিন নামের এক নারীকে বিয়ে করেন আলমগীর। ৮ মাস আগে দুবাই থেকে একেবারে দেশে চলে আসেন তিনি।

দেশে আসার পর থেকে আর্থিক অভাবের কারণে প্রায় সময় স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো। পারিবারিক অশান্তির কারণে দুইমাস আগে আলমগীরকে ডিভোর্স দেয় তার স্ত্রী জেরিন। এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজন ও প্রতিবেশীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here