Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ভয়ংকর ‘পিরানহা”

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ভয়ংকর ‘পিরানহা”

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ভয়ংকর ‘পিরানহা”

রাঙামাটির কাপ্তাই হ্রদের লংগদু বিলে জেলেদের জালে ধরা পড়েছে এক রাক্ষুসে ‘পিরানহা’ মাছ। রোববার দুপুরে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটি উপজেলা সদরের কাঠালতলায় বিক্রি করতে নিয়ে আসলে স্থানীয় ক্রেতাদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। দেখতে অনেকটা রুপচাঁদা মাছের মতো কাপ্তাই হ্রদে পাওয়া এমন বিরল মাছের খবর ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যেই উৎসুক মানুষের ভিড় লেগে যায়।

স্থানীয়রা বিষয়টি মৎস্য অধিদপ্তরকে জানালে তারা মাছটিকে বিক্রি না করে মাটিচাপা দেয়ার নির্দেশ দেন।

মাছবিক্রেতা জসিম উদ্দিন বলেন, নিজের ভাঁসাজালে দুপুরে মাছটি পান তিনি। তবে তিনি নিজেও মাছটির পরিচয় জানেন না। এর আগেও অনেক জেলেদের জালে এমন মাছ পাওয়া গেছে বলে জানান তিনি।

রাক্ষুসে পিরানহা
উপজেলা মৎস্য কর্পোরেশন কর্মকর্তা আকবর হোসেন বলেন, ‘কাপ্তাই হ্রদে এমন রাক্ষুসে মাছ পাওয়া আমাদের জন্য খারাপ খবর। এ মাছ হ্রদে থাকলে অন্য মাছকে ধ্বংস করে ফেলবে। ধারণা করা হচ্ছে পুকুরে চাষাবাদের জন্য কোথাও এর বিস্তার ঘটেছে এবং বন্যায় পুকুর ডুবে গিয়ে হ্রদে ছড়িয়ে পড়েছে নিষিদ্ধ পিরানহা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here