Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ রাজস্থলীতে চাঁদা আদায় কারী এক যুবক আটক

রাজস্থলীতে চাঁদা আদায় কারী এক যুবক আটক

রাজস্থলীতে চাঁদা আদায় কারী এক যুবক আটক

রাজস্থলী প্রতিনিধি:
রাজস্থলীতে তুফান পার্টি পরিচয় দিয়ে চাঁদা আদায়ের সময় অভিত্ব তনচংগ্যা( ১৮)নামক এক যুবক কে অাটক করেছে রাজস্থলী থানার পুলিশ। গতকাল বুধবার বিকাল ৫ ঘটিকার সময় রাজস্থলীতে এ ঘটনা ঘটে।

রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান জানান, আটক কৃত চাঁদাবাজ সকালে বাজারে এসে বিভিন্ন দোকান দার হতে তুফান পার্টির সদস্য পরিচয় দিয়ে চাঁদাদাবী করে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে জানান। তখন সে মদ্যপান অবস্থায় ছিল। সে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দীঘলছড়ি গ্রামের মৃত উসাচান তনচংগ্যার ছেলে। তার বিরুদ্ধে রাজস্থলী থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করে তাকে রাঙ্গামাটি কোর্টে প্রেরন করা হয়েছে বলে রাজস্থলী থানার পুলিশ নিশ্চিত করেছেন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here