Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ রিকশা ড্রাইভাররাই হাল ধরেছে সড়কের সংস্কার কার্যক্রমের

রিকশা ড্রাইভাররাই হাল ধরেছে সড়কের সংস্কার কার্যক্রমের

রিকশা ড্রাইভাররাই হাল ধরেছে সড়কের সংস্কার কার্যক্রমের

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
চট্টগ্রামের বাঁশখালীতে জনপ্রতিনিধি ও প্রশাসনের কোন হস্তক্ষেপ না পেয়ে সড়কের সংস্কার কাজের হাল ধরেন রিকশা ড্রাইভাররা। বাঁশখালী উপজেলার জলদী পৌরসভার আস্করিয়া সড়কের নাজেহাল অবস্থা তার মধ্যে বৃষ্টির পানিতে পুরো সড়ক ছোটখাটো নদীতে পরিনত হয়েছে। পুরো সড়কে বৃষ্টির পানি সরিয়ে দিতে নেমে পড়েন আস্করিয়া সড়ক রিকশা মালিক সমিতির সকল সদস্যরা। তারা পুরো সড়কে জমে থাকা পানি নিরশনে কাজ করেন।

গত ১২ই সেপ্টেম্বর সকাল হতে সড়কের পানি নিরশনে লিপ্ত হন আস্করিয়া সড়ক রিকশা মালিক সমিতি, এতে উক্ত রিকশা মালিক সমিতির সকল সদস্য অংশগ্রহন করেন। সড়কের শুরুর অংশ জিএসপ্লাজা হতে আস্করিয়া সড়কের শেষের অংশ ফতেবর পুকুর পাঁড় পর্যন্ত জমে থাকা পানি নিরশনে কাজ করেন। রাস্তায় বড় বড় গর্ত এবং সাথে বৃষ্টির পানি এমতাবস্থায় গাড়ী চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে সে কারনেই রিকশা মালিক সমিতির পক্ষে পানি নিষ্কাশন কার্যক্রমে নেমে পড়েন।

আস্করিয়া সড়ক রিকশা মালিক সমিতির সভাপতি মোঃ নাসির ড্রাইভার জানান, এসড়কটির কার্যক্রম বেশ কয়েকবছর ধরেই হয়নি কিছুদিন আগে সড়কটি খুড়ে দুপাশে ইট দেওয়া হয় এর পর আর কোন কার্যক্রম এগোয়নি। এখন রাস্তার অবস্থা আগের চেয়েও খারাপ হয়ে পড়েছে সামান্য বৃর্ষ্টিতেই ছোটখাটো খালে পরিনত হচ্ছে, এমতাবস্থায় এ সড়কদিয়ে গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সে কারনেই আমরা রিকশা মালিক সমিতির অন্তর্ভুক্ত সকল সদস্য মিলে সড়কের সংস্কার কার্যক্রম হাতে নিই। আমরা এসড়কটির শীঘ্রই নির্মান কাজ আরম্ভের জোর দাবি জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here