Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ রেলওয়ে হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু হচ্ছে

রেলওয়ে হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু হচ্ছে

রেলওয়ে হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু হচ্ছে

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
নগরের সিআরবির বাংলাদেশ রেলওয়ে হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি করা হবে। সোমবার (১ জুন) থেকে হাসপাতালের ১০০ শয্যায় করোনা রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. সামশুল আলম মো. ইমতিয়াজ বলেন, ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা। স্বাস্থ্য অধিদফতর যেদিন থেকে রোগী ভর্তি করাবে ওইদিন থেকে চিকিৎসাসেবা দেওয়া শুরু হবে। দুয়েকদিনের মধ্যে তারা রোগী পাঠাবেন বলে আমাদের জানিয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সোমবার থেকে আশা করছি আমরা করোনা রোগী সেখানে স্থানান্তর করবো। চিকিৎসক, নার্স প্রস্তুত রাখা হয়েছে। ওই হাসপাতালে করোনা রোগী ভর্তি হলে অন্যান্য হাসপাতালে চাপ কিছুটা হলেও কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here