মাহফুজ আলম, কাপ্তাই:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেশ ব্যাপী দেখা দেওয়ায় লক-ডাউন ও সরকারের ঘোষিত সাধারণ ছুটিতে থমকে যায় রাইখালী খেয়াঘাটের চলাচল ও জনজীবন ব্যাবস্হা, আর নদী পথে নৌকা – সাম্পান পারাপারে স্থবিরতা নেমে আসে।এছাড়াও চলমান লক- ডাউনে কাপ্তাই রাইখালী খেয়াঘাট মাঝিদের দুর্দিন চলছে আর ইজারাদারের অর্থনৈতিক ক্ষতি প্রতিদিন গুনতে হচ্ছে।
জনগন সরকারের আদেশ অনুযায়ী চলাচলে সামাজিক দুরত্ব বজায় রাখায় গনপরিষরে চলাচল সীমিত হয়ে যায়, এতেকরে রাইখালী খেয়াঘাটের নিয়ন্ত্রনাধীন ফেরিঘাট, থানা ঘাট, নারানগিরি ঘাটসহ বিভিন্ন খেয়াঘাট দিয়ে নদী পারাপারে নৌকা- সম্পানে করে যাত্রী চলাচল একেবারেই কম এঅচলাবস্হায় হতাশায় দিন কাটাচ্ছেন ইজারাদার ও প্রায় শ-খানেক মাঝি।
এবিষয় নিয়ে খেয়াঘাট মাঝি সমিতির সভাপতি সালাম, সাধারন সম্পাদক এম ইউসুফ বলেন এদিনগুলোতে আমাদের মাঝিরা অভাব-অনটনে আছে কিন্তু এখনো পর্যন্ত মাঝিরা সরকারী কোন খাদ্য সামগ্রী বা কোন সাহায্য পায়নি,
অনুসন্ধান কালে খেয়াঘাট ইজারাদার উছিংথোয়াই চৌধুরী বাবলু ও মোঃ সেলিম এ প্রতিনিধিকে বলেন এবার রাইখালী খেয়াঘাট ইজারা নিয়েছি আয়কর ভ্যাট সহ ২৩ লাখ টাকারও বেশি দর দিয়ে, এরমধ্যেই লকডাউন তারপরেও গেল ১৪ এপ্রিল দেশে লকডাউন চলাকালীন ইজারা কার্যাদেশ অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছে নানাবিধ সমস্যার মধ্যদিয়ে।
তরা আরো বলেন এভাবে চলতে থাকলে খেয়াঘাট ইজারা খাতে আমাদের অর্থনৌতিক লোকসানের পরিমান লাখ- লাখ টাকার ঘাটতি হওয়ার আশংকা করছি।