Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ লোহাগাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য ঈদ সামগ্রী হস্তান্তর

লোহাগাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য ঈদ সামগ্রী হস্তান্তর

লোহাগাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য ঈদ সামগ্রী হস্তান্তর

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন লোহাগাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য ঈদ সামগ্রী হস্তান্তর করলেন পদুয়া ইউপি চেয়ারম্যান মো. জহির উদ্দিন ও তরুণ রাজনীতিক এবং সমাজ সেবক মো. আদেল চৌধুরী।

আজ ১৮মে দুপুর ২টায় সংগঠনের কার্যালয়ে ঈদ সামগ্রীর প্যাকেট গ্রহণ করেন সংগঠনের সভাপতি এম এম অাহমদ মনির, সহ-সভাপতি অধ্যাপক মো. অাব্দুল খালেক, মনির অাহমদ অাজাদ ও দপ্তর সম্পাদক এরশাদ অালম।

উক্ত ঈদ সামগ্রী গ্রহণের পর সংগঠনের নেতৃবৃন্দ সদস্যদের মাঝে তা বিতরণ করেন। সংগঠনের সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দ এহেন উদার মন-মানসিকতার জন্য পদুয়া ইউপি চেয়ারম্যান মো. জহির উদ্দিন ও যুবলীগ নেতা আদেল চৌধুরীকে অান্তরিক ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here