Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা লোহাগাড়ায় গৃহবধুকে শ্লীলতাহানি করতে গিয়ে গণপিঠুনিতে যুবক নিহত

লোহাগাড়ায় গৃহবধুকে শ্লীলতাহানি করতে গিয়ে গণপিঠুনিতে যুবক নিহত

লোহাগাড়ায় গৃহবধুকে শ্লীলতাহানি করতে গিয়ে গণপিঠুনিতে যুবক নিহত

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া (চট্টগ্রাম),
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ডাকবাংলো মাঠ সংলগ্ন এলাকায় গভীর রাতে একটি বাড়ীর বেড়া কেটে প্রবেশ করে একজন গৃহবধুকে শ্লীলতাহানি করতে গিয়ে এলাকাবাসীর গণপিঠুনিতে এক যুবক নিহত হয়েছে। নিহতের যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা। তার নাম সৈয়দ নুর (২৮)। সে উপজেলার আধুনগর হাতিয়ারপুল এলাকার মুহাম্মদ ইসলাম (প্রকাশ) লালু মিয়ার পুত্র।

গতকাল ৩১মার্চ বুধবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের সময় বাগান পাড়া এলাকার এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রৌশন আরা আকতার প্রতিদিনের ন্যায় দুই ছেলেকে নিয়ে তাঁর ঘরে ঘুমাচ্ছিল। তাঁর স্বামী মনছুর আলম আজিজনগর এলাকায় ব্রিকফিল্ডে চাকরী করার সুবাদে বাড়ীতে ছিলনা। এ সুযোগে গভীর রাতে তাঁর বসতঘরের বেড়া কেটে দরজা খুলে সৈয়দ নুর প্রবেশ করে মহিলাটিকে জোরপূর্বক শ্লীলতাহানি করার চেষ্ঠা করে। ওই সময় উক্ত মহিলা এবং তার বড় ছেলে তামিম আত্নচিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে আসে। এরমধ্য মহিলাটি যুবকের আঘাতে গুরতর আহত হয়ে পড়েন। তাঁর হাত থেকে মহিলাটিকে উদ্ধার করে তাঁকে গণপিঠুনি শুরু করেন স্থানীয়রা। স্থানীয়দের গণপিঠুনিতে ঘটনাস্থলেই সে মারা যান।

এ ব্যাপারে আহত রৌশন আরা বেগম জানান, সে তাঁর দু সন্তানকে নিয়ে প্রতিদিনের মত ঘরে ঘুমাচ্ছিল।
গভীর রাতে বেড়া কেটে দরজার লক খুলে তাঁর ঘরে যুবকটি প্রবেশ করে তাঁকে জোরপূর্বক শ্লীলতাহানি করার চেষ্ঠা করে। ইজ্জত রক্ষা করতে তিনি এবং তাঁর ছেলে আত্নচিৎকার করলে এলাকার লোকজন এগিয়ে এসে যুবকটির হাত থেকে তাঁকে উদ্ধার করে। এতক্ষণে যুবকটির ধস্তাধস্তিতে তাঁর শরীরের বিভিন্নস্থানে ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হন।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রাফিকুল ইসলাম জামান ও চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীন জনু কোম্পানী।

গৃহবধুকে শ্লীলতাহানি করতে গিয়ে এলাকাবাসীর গণপিঠুনিতে যুবকটি নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে সঠিক মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here