জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধিঃ
সংবাদ প্রকাশের জের ধরে মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিক আশরাফ উদ্দিনকে প্রাণনাশের উপর্যুপরি হুমকি দেয়া হচ্ছে ।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনায় মিরসরাই থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি দায়ের করেছেন আশরাফ নিজে।
জানা গেছে, জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার আরশি নগর ফিউচার পার্কে এক স্কুল ছাত্রীর শ্লীললতা হানির ঘটনায় সংবাদ প্রকাশ করে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মিরসরাই উপজেলা প্রতিনিধি ও মিরসরাই প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মো. আশরাফ উদ্দিন।
গত বৃহস্পতিবার (২৫ মার্চ) সংবাদ প্রকাশের পর তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে একের পর হুমকি দিচ্ছে পার্ক কর্তৃপক্ষের লোকজন। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সাংবাদিক আশরাফ নিজে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে মিরসরাই থানার ওসি মজিবুর রহমান পিপিএম বলেন, ‘আমরা ডায়েরি গ্রহণ করেছি।
এটির তদন্ত করছেন ওসি অপারেশন দিনেশ চন্দ্র দাশ।’ উল্লেখ্য, আরশি নগর ফিউচার পার্ক নামের প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন দিদার।