Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল আর নেই

সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল আর নেই

সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল আর নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বর্ষীয়ান রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল আর নেই। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সংসদ সদস্য বাদলের ছোট ভাই মনির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঈনউদ্দিন খান বাদল একাদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের নির্বাচিত সংসদ সদস্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে মারা যান।

মনির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে মঈনউদ্দিন খান বাদল গুরুতর অসুস্থ ছিলেন। পাশাপাশি তার হৃদরোগের সমস্যাও ছিল। গত ১৮ অক্টোবর নিয়মিত চেকআপের জন্য নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকাল ৭ টা ৪৫ মিনিটে ওই হাসপাতালে মারা যান।’

বাদলের ঘনিষ্ঠ সহচর সাংবাদিক আলম দিদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মারা যাওয়ার খবর শুনে উনার ছেলেমেয়ে এবং পরিবারের সদস্যরা এরইমধ্যে ভারতে উদ্দেশে রওনা দিয়েছেন। ভারতে যাওয়ার পর সেখানকার প্রক্রিয়া শেষ করে আজই তার মরদেহ দেশে আনা হতে পারে। পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে তিনি জানান। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
©বাংলা ট্রিবিউন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here