ইলিয়াছ সুমন,
শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ-এর উদ্যোগে দৈনিক আজাদীর সাবেক সন্দ্বীপ প্রতিনিধি ও সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ আজাদ স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন-তিনি ছিলেন গ্রামীন জনপদে আপাদমস্তক সাংবাদিক। তখন মফস্বল সাংবাদিকতা ছিল আরও কন্টকাকীর্ণ।
উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন-দৈনিক আজাদীর সাবেক সন্দ্বীপ প্রতিনিধি ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সন্দ্বীপ টাউন কার্যালয়ে অনু্ষ্ঠিত স্মরণসভায় আলোচনায় অংশ নেন-আজিমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়,মাষ্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি কাজী শামসুল আহসান খোকন, দৈনিক পূর্বতারা সন্দ্বীপ প্রতিনিধি ডা.মোজাম্মেল হোসেন,দ্বীপকথা সম্পাদক গোফরান উদ্দিন রানা,অনলাইন সন্দ্বীপ টিভির পরিচালক খোদা বক্স সাইফুল,সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি মাকছুদ আলম,যুগ্ম সম্পাদক প্রভাষক মহি উদ্দিন খান,সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সন্দ্বীপ টাউন শাখার ইনচার্জ মোবারক হোসাইন,সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের কমিউনিকেশন সম্পাদক আরফিন তৈয়ব,সন্দ্বীপ আনন্দ পাঠশালার শিক্ষক শাহিদুজ্জামান,মোঃ শিপন প্রমুখ।
স্মরণসভায় দোয়া মাহফিল পরিচালনা করেন-সন্দ্বীপ আনন্দ পাঠশালার ধর্মীয় শিক্ষক মোঃ আল আমিন।
প্রসঙ্গত, ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর সাংবাদিক আবু সৈয়দ আজাদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন এবং তিনি একাধারে তিন দশকেরও বেশী সময় দৈনিক আজাদীর সন্দ্বীপ প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি দৈনিক জনতা ও দৈনিক বাংলা পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ছিলেন।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন কালাপানিয়া হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি জি এম ফারুক মহোদয়।