Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধন

সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধন

সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধন

ইলিয়াছ সুমন,
১৯১৩ থেকে ১৯১৬ সালে প্রস্তুতকৃত সি.এস ম্যাপ অনুযায়ী চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দ্বীপ উপজেলার সীমানা নির্ধারণের দাবিতে (১৯৫৪ সালে সংশোধিত থানা ম্যাপ) এবং সন্দ্বীপ উপজেলাধীন সাবেক ন্যায়মস্তি ইউনিয়ন বর্তমান ভাসান চর-কে নোয়াখালী জেলার অধীন থানা ঘোষনার প্রতিবাদে আজ শুক্রবার ২৯ নভেম্বর সকাল ১১টায় গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধন হয়।

সন্দ্বীপ নাগরিক সমাজের উদ্যোগে সন্দ্বীপ উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার হাই স্কুল মোড় সংলগ্ন পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে অনু্ষ্ঠিত গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেবেন নূর সুলতান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র নন্দী।

সন্দ্বীপ নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাসেম শিল্পী, সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মিজানুর রহমান বাবু, মাকছুদের রহমান, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম মানিক, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সন্দ্বীপি, সমাজকল্যান সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, সন্দ্বীপ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মাস্টার মাধব চন্দ্র রায়, উত্তর সন্দ্বীপ ডিগ্রী কলেজের প্রভাষক মো: সালাহ উদ্দিন, সন্তোষপুর হাই স্কুলের সহ-প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু রানী রায় চৌধুরী, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি আবদুর রহমান ভূঁইয়া রিপন, কবি নীলাঞ্জন বিদ্যুৎ, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তির সচিব প্রধান শিক্ষক সায়েদ উল্লাহ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতার সচিব মাস্টার মোশাররফ হোসাইন নূর, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষক নেতা রিদোয়ানুল বারী, সাংবাদিক ইলিয়াছ সুমন, নজরুল নাঈম, নূর মোস্তফা আলী হাসান, মাহামুদুল হাসান, শরীফ উদ্দিন, আশরাফুল ফাহাদ, নাঈম সোহাগ প্রমুখ।
গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধনী সভায় বক্তারা সাড়ে চার লক্ষ সন্দ্বীপবাসী উক্ত গনসাক্ষরতা অভিযানে সাক্ষর করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here