শাহাদাত হোসাইন জুনাঈদী, বোয়ালখালী: বোয়ালখালী প্রেসক্লাবের সাংবাদিকদের “ভালোবাসা সম্প্রদান” উপহার দিয়ে এ দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরীফ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বৈশ্বিক মহামারীতে অর্থনৈতিক মন্দায় পীড়িত সাংবাদিকদের এ উপহার সামগ্রী বোয়ালখালী প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে তুলে দেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত আল্লামা শাহ্ ছুফি ছৈয়দ জাফর সাদেক।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি মনজুর আলম মাস্টার, সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, প্রভাস চক্রবর্তী, ইয়াছিন চৌধুরী, এস.এম নাঈম উদ্দীন, এম এ তৌহিদ, জাহেদুল ইসলাম, শাহাদাত হোসাইন জুনাঈদী প্রমুখ।
এই কঠিন পরিস্থিতে সাংবাদিকদের প্রতি ভালোবাসা ও পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রাম দরবার শরীফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম
সংকটকালে সবার উচিত নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা এই আহ্বান জানিয়ে হযরত আল্লামা শাহ্ ছুফি ছৈয়দ জাফর সাদেক বলেন, কঠিন পরিস্থিতি মোকাবেলায় ডাক্তার, নার্সের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এ দুঃসময়ে ঝুঁকি নিয়ে কাজ করছেন সাংবাদিকরা। এ করোনা যুদ্ধে সামর্থ্য অনুযায়ী সকলের পাশে থাকবে চট্টগ্রাম দরবার শরীফ।