নাঈম আহমেদ কপিল,
সীতাকুণ্ডে গত ২৪ ঘন্টায় ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে দুইজন নারীও রয়েছে। চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির জানান, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার ৬১টি নমুনা পরীক্ষা করার পর ৪০টি নমুনা পজেটিভ এসেছে। তার মধ্যে সীতাকুণ্ড উপজেলায় রয়েছে ৫জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দীন রাশেদও বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পযর্ন্ত পুরো উপজেলায় মোট আক্রান্ত ১২ জন।
উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে আক্রান্ত ব্যক্তিটি পেশায় একজন গাড়ি চালক। এছাড়া তিনি এক সামাজিক সংঘঠনে কাজ করেন বলে জানা গেছে । গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগতেছেন এই ব্যক্তি।
সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদুলপুর গ্রামের ০৮ নং ওয়ার্ডের আক্রান্ত ব্যক্তিটি পেশায় একজন ভাষা অনুবাদক। গত ২৫ মার্চ ঢাকা হতে নিজ বাড়িতে আসেন এবং হোম কোয়ারান্টাইনে ছিলেন তিনি।
এছাড়া কুমিরা ইউনিয়নের কাজী পাড়া এলাকায় আলেম মেম্বার এর বাড়ীতে ৫৫ বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত হয়েছে। সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় সেরাং এর বাড়ীতে ৬৫ বছর বয়সী এক পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে।ভাটিয়ারী এলাকায় ৪৫ বছর বয়সী এক নারী করোনায় আক্রন্ত হয়েছে। তিনি ভাটিয়ারী ষ্টেশন রোডের বাসীন্ধা।
উল্লিখিত ব্যক্তিরা গত (৩মে) কোভিট-১৯ এর নমুনা পরীক্ষা করলে ০৭ মে তাদের কোভিট-১৯ পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ২৫২ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন।
সর্বশেষ তথ্য মতে সীতাকুণ্ডে মোট করোনা আক্রান্ত ১২ জন, সুস্থ হয়েছেন ৩ জন, প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে ৮৫৩ জন, আইসোলেশনে আছে ৫ জন।