Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সীতাকুণ্ডে একদিনে করোনায় আক্রান্ত ৩ জন, হোম কোয়ারেন্টাইনে ৩১১ জন

সীতাকুণ্ডে একদিনে করোনায় আক্রান্ত ৩ জন, হোম কোয়ারেন্টাইনে ৩১১ জন

সীতাকুণ্ডে একদিনে করোনায় আক্রান্ত ৩ জন, হোম কোয়ারেন্টাইনে ৩১১ জন

নাঈম আহমেদ কপিল,
গত ২৪ ঘন্টায় সীতাকুণ্ডের তিনজন কোন রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে একজনের বাড়ি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে। তিনি কুমিরা অবস্থিত পিএইচপি ফ্যাক্টরিতে ফোরম্যান হিসেবে কাজ করে আসছেন। কুমিরায় অবস্থিত পিএইচপি ফ্যাক্টরি লগডাউন করা হয়েছে। প্রতিষ্টনের কর্মরত প্রায় ১৫০ জন কর্মচারী ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে।

আপর জন ছলিমপুর ইউনিয়ের ৬নং ওয়াড়ের বাসিন্দা। তিনি এক জন সবজি ব্যাবসায়ী। তিনি কালুশানগর এলাকার তজু আহমদ এর বাড়ীতে ভাড়া থাকেন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৬ পরিবার ৩৩ সদস্য হোম কোয়ারেন্টাইনে

দুপুরে শনাক্ত হওয়া ব্যক্তিটি ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর উপজেলা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পৌর সদরের আমিরাবাদ এলাকায় জনৈক লিটনের ভাড়া বাসায় বসবাস করছেন, তার গ্রামের বাড়ি রংপুর বলে জানা গেছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৩০ পরিবারের ১২৮ সদস্য হোম কোয়ারেন্টাইনে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের কর্মকর্তা ডাক্তার নুরউদ্দিন রাশেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here