Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সীতাকুণ্ডে এডভোকেট সারোয়ার লাভলুর বাড়িতে সন্ত্রাসী হামলা

সীতাকুণ্ডে এডভোকেট সারোয়ার লাভলুর বাড়িতে সন্ত্রাসী হামলা

সীতাকুণ্ডে এডভোকেট সারোয়ার লাভলুর বাড়িতে সন্ত্রাসী হামলা

বিশেষ প্রতিবেদক,
করোনা পরিস্থিতিতে যখন সারাবিশ্ব জবুথবু ঠিক তখনও থেমে নেই মানুষের প্রতি মানুষের হিংস্রতা, শত্রুতা।ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মহাদেবপুর গ্রামে।সেখানে একজন আইনজীবীর বাড়িতে নৃশংস হামলা হয়েছে।তছনছ করে ফেলা হয়েছে বাড়ির আসবাবপত্র। মারধর করা হয়েছে বাড়িতে থাকা আইনজীবীর ভাগিনাকে।লুট করা হয়েছে প্রায় লক্ষাধিক টাকার মালামাল। ভুক্তভোগী আইনজীবীর নাম এডভোকেট মোঃ সরোয়ার হোসেন লাভলু।১৬ জুন মঙ্গলবার সকাল আনুমানিক ৮ টার দিকে সীতাকুণ্ডের পশ্চিম মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী আইনজীবীর পরিবার সূত্রে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগী এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু জানান আমরা সবাই শহরে অবস্থান করার সুযোগে হামলাকারীরা আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। এ ঘটনায় আমাদের ও প্রতিপক্ষের মাঝে মামলা চলমান। তারা দেওয়ানী মামলায় হাজির না হইয়া ইতিপূর্বে আমাদের কাছে চাঁদা দাবি করেছে।আমরা আদালতে মামলাও করেছি।ঐ জায়গার উপর আদালতের নিষেধাজ্ঞা জারি আছে।

ভুক্তভোগী আইনজীবীর বড় ভাই মোঃ শাহজাহান বলেন,পূর্ব শত্রুতার জের ধরে পূর্বের দাবীকৃত ১০ লক্ষ টাকা আদায়ের লক্ষ্যে প্রতিপক্ষ আমাদের বাড়িতে হামলা করেছে।এসময় তারা আমাদের বাড়ির টিনের ঘেরা ও বিভিন্ন স্থাপনা কুপিয়ে তছনছ করে ফেলে এবং বাড়িতে অবস্থানরত আমার ভাগিনা সুজনকে মেরে আহত করে। এসময় তারা সুজনের মোবাইল ও মানিব্যাগসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় আমরা সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এস আই মামুনুর রশীদ বলেন আইনজীবীর বাড়িতে হানলার ঘটনা শুনেছি।এ বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here