Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সীতাকুণ্ডে ব্রিজের নিচে যুবকের গলাকাটা মরদেহ

সীতাকুণ্ডে ব্রিজের নিচে যুবকের গলাকাটা মরদেহ

সীতাকুণ্ডে ব্রিজের নিচে যুবকের গলাকাটা মরদেহ

ট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের গলাকটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ এলাকার বালুর সড়ক সংলগ্ন ব্রিজের নিচ থেকে বুধবার (৪ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রফিকুল নাটোর জেলার সিংরাইল থানার কুসুমদি আনন্দনগর গ্রামের শুকলাল প্রামাণিকের ছেলে।

রফিকুলের স্ত্রী উম্মে সালমা জানান, মঙ্গলবার রাত ৯টায় পানির পাম্প কেনার জন্য ২০ হাজার টাকা নিয়ে ভাটিয়ারী বাজারে যান রফিকুল। রাতে তিনি বাড়ি না ফেরায় সারারাত তাকে সম্ভাব্য সব স্থানে খোঁজ করা হয়।

বুধবার সকালে স্থানীয় লোকজনের মুখে ব্রিজের নিচে মরদেহ পড়ে থাকার খবর পাই। এর পর ঘটনাস্থলে গিয়ে রফিকুলের মরদেহ শনাক্ত করি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। তার গলাকাটা ও শরীরের বেশ কয়েকটি স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
©সময় টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here