Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সীতাকুণ্ডে ভুয়া সাংবাদিক খলিল আইসিটির দুই মামলায় গ্রেফতার

সীতাকুণ্ডে ভুয়া সাংবাদিক খলিল আইসিটির দুই মামলায় গ্রেফতার

সীতাকুণ্ডে ভুয়া সাংবাদিক খলিল আইসিটির দুই মামলায় গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি
উপজেলা চেয়ারম্যান ও প্রেসক্লাবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ইব্রাহিম খলিল(৫২) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে একটি বাসে তল্লাসী চালিয়ে তাকে আটক করা হয়। এসময় পুলিশ তার কাছ মোবাইল ফোন, ল্যাপটপ, ভুয়া পাসপোর্ট ও আইডিকার্ড জব্দ করেছে। তার বিরুদ্ধে গত ৮ মে সীতাকু- থানায় আইসিটি মামলা দায়ের হয়। জানা যায়, সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের বাসিন্দা আবদুল হাদীর ছেলে ইব্রাহিম খলিল নিজে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ ফেসবুকে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করে যাচ্ছিল।

এ নিয়ে স্থানীয় সাংবাদিকরা তার অত্যাচারের শিকার বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোয় সে প্রেসক্লাবের প্রতি ক্ষিপ্ত হয়ে পেজবুকে অপপ্রচারে লিপ্ত হয়। সম্প্রতি সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আল মামুন এবং সাংবাদিক নেতৃবৃন্দের ছবিসহ কথিত অনলাইন ও পেজবুকে উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিকদেরকে ভূমিদস্যু উল্লেখ করে লাগাতার অপপ্রচার শুরু করে। এতে উপজেলা চেয়ারম্যানের সমর্থক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতারা চরম ক্ষিপ্ত হয়ে উঠেন। ফেজবুকে উদ্দেশ্যমুলকভাবে মানহানিকর পোস্ট দেয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার পর গ্রেপ্তারের ভয়ে সে বিভিন্নস্থানে পালিয়ে থাকেন।

সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় ইব্রাহিম খলিল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) মামলা হয়। রবিবার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে একটি বাসে তল্লাসী চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, ভুয়া পাসপোর্ট ও আইডিকার্ড পাওয়া যায়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় তিনটি মামলা রয়েছে। দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here