Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত

নাঈম আহমেদ কফিল,
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে কাজ করার সময় লোহার প্লেট চাপায় এক শ্রমিক নিহত হয়েছে।
আজ ৪ই ফ্রেবুয়ারী সকাল আনুমানিক ৯.৫০ মিনিটের সময় বার আউলিয়া ফুলতলা নামক এলাকায় অবস্থিত ঝিরি সুবেদার শিপ ইয়ার্ডে এ-ই দুর্ঘটনার ঘঠনা ঘঠে। নিহত কিরণ ত্রিপুরা খাগড়াছড়ি জেলার পান ছড়ি থানার আর পাড়া গ্রামের জঙ্গি ত্রিপুরা পুত্র বলে জানা গেছে। কাজ করার সময় উপর থেকে হঠাৎ একটি লোহার প্লেট তার গায়ের উপর পড়ে এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে সীতাকুণ্ড মডেল তদন্ত (ওসি) শামীম শেখ জানান, খবর পেয়ে আমার ঘঠনা স্থলপরিদর্শন করি। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

একই শিপ ব্রেকিং ইয়ার্ডে গত ১ সেপ্টেম্বর দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত ও তেরো শ্রমিক আহতের ঘটনা ঘঠে। যার পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় এক লিখিত আদেশ এর মাধ্যমে জিরি সুবেদার স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড সাময়িক স্থগিত ঘোষনা করে।

একই শিপ ব্রেকিং ইয়াড়ে বারবার এমন দুর্ঘটনায় শ্রমিকরা আতংকে মধ্যে রয়েছে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here