নাঈম আহমেদ কফিল,
গতকাল দিবাগত রাতে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির (খাদেমপাড়া) গ্রামের সাহাব উদ্দীনের বাড়িতে।
একই বাড়ীর বাসিন্দা জিসান জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের জানালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে ডাকাত দল। ছয় সদস্যের ঐ ডাকাত দলটি ঘরে থাকা দুজনকে অস্ত্রের মুখে জিম্মি করে।পরে তাদের হাত বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা ঘরে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, দুটি মোবাইল ফোন, পোশাকসহ মূল্যবান মালামাল নিয়ে যায় ডাকাত দল।
স্থানীয় মেম্বার জানান, ঐ বাড়ির লোকজন একটি বিয়ের অনুষ্টানে য়ায়। বাড়িতে দুজন ব্যাক্তি ছিলেন। তাদের জানা শুনার মধ্যেই কোন ব্যক্তি এমন ঘঠনা ঘটিয়ে থাকতে পারেন বলে তিনি জানান।
এ-ই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানা ওসি(তদন্ত) শামীম শেখ জানান তিনি এই বিষয়ে কোন কিছুই জানেন না। ঘঠনার সত্যতা নিশ্চিতে পুলিশ পাঠানো হচ্ছে বলে তিনি জানান।