নিজস্ব প্রতিবেদকঃ
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে ৮০০ পিছ ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
গতকাল রবিবার (১৫ মাচ ২০২০) উপজেলার ভাটিয়ারী এলাকায় গোপন সংবাদ পেয়ে বাসস্ট্যান্ডের সামনে থেকে দুপুর ০২টার সময় রাস্তায় তল্লাশি চালিয়ে ৮০০ (আটশত) পিছ ইয়াবাসহ তাজুল ইসলাম (৩০) নামের ১ জনকে আটক করেন।আটকৃতর বাড়ী,কক্সবাজার জেলার,রামু উপজেলার,কাওয়ারকুপ(পূর্ব পাড়া)(মিয়া বাড়ী) গ্রামের মৃত গোলাম কিবরিয়ার পুএ তাজুল ইসলাম। সেই দীর্ঘ ধরে এই মাদক ব্যবসা করে আসছে বলে জানাযায়।
এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মো: এসআই হারুনুর রশিদ জানান,গোপন খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে বিশেষ অভিযানে রাস্তায় তল্লাশি চালিয়ে ৮০০পিছ ইয়াবাসহ ১জনকে আটক করি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা করা হয়েছে। আটকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।