Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সেন্টমার্টিনে জ্বর শ্বাসকষ্ট নিয়ে এক জেলের মৃত্যু

সেন্টমার্টিনে জ্বর শ্বাসকষ্ট নিয়ে এক জেলের মৃত্যু

সেন্টমার্টিনে জ্বর শ্বাসকষ্ট নিয়ে এক জেলের মৃত্যু

মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফঃ
টেকনাফের সেন্টমার্টিনে তিন ধরে জ্বর-শ্বাসকষ্ট ও বুকে ব্যথায় ভুগে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দ্বীপের হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ খবরে দ্বীপের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ছিল কি-না তা নিশ্চিত নই। তবে সতর্কতার সঙ্গে তার দাফন সম্পন্ন করা হয়েছে। এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, দাফন কার্যক্রমে অংশ নেওয়া ব্যক্তিরা ও মৃত ব্যক্তির পরিবারসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে লাশের দাফন সম্পন্ন করা হয়েছে। তার পরিবারসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। এটা নিয়ে দ্বীপের বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে বাড়িতে অবস্থান করতে ও সচেতন থাকতে অনুরোধ জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here