আব্দুল করিম, চট্টগ্রামঃ
ক্লিন রোড ফ্রি রোড কার্যক্রম চলবে আজ থেকে পাঁচদিন ৮ জন সার্জেন্ট নিয়ে টিম গঠন শহরকে ১০ ভাগ করে অভিযান।চট্টগ্রামের রাস্তা অবৈধ দখলমুক্ত এবং জনসাধারণের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে নগর ট্রাফিক বিভাগ।
ট্রাফিকের এই উদ্যোগের নামকরণ করা হয়েছে ‘ক্লিন রোড ফ্রি রোড’ যা বাস্তবায়নে রাস্তায় নামছে টিম ‘ট্রাফিক টাইগার্স’। ৮ জন সার্জেন্ট নিয়ে গঠন করা হয়েছে এ টিম।অবৈধ দখলের হাত থেকে সড়ক ও ফুটপাতকে মুক্ত করতে আজ রবিবার থেকে অভিযানে নামছে ‘ট্রাফিক টাইগার্স’।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগর পুলিশের সদর দপ্তরে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ট্রাফিকের উত্তর বিভাগের পরিদর্শক (প্রশাসন) মহিউদ্দিন খান।
ট্রাফিক সূত্র জানায়, প্রথম দিন রবিবার নগরীর বহদ্দারহাট থেকে সড়ক দখলমুক্তে অভিযানে নামবে ‘ট্রাফিক টাইগার্স’। পুরো শহরের সড়কজুড়ে চালানো হবে এ অভিযান। কাজের সুবিধার্থে নগরীর সড়কগুলোকে ১০ ভাগে ভাগ করা হয়েছে। অভিযানের জন্য চিহ্নিত রুট গুলো হচ্ছে, টাইগারপাস-এয়ারপোর্ট, সিমেন্ট ক্রসিং-সিবিচ, টাইগারপাস-নিউমার্কেট, কোতোয়ালী-নতুনব্রিজ, কোতোয়ালী-আন্দরকিল্লা, জিইসি-একে খান, জিইসি-প্রবর্তক, বহদ্দারহাট-কালুরঘাট, অক্সিজেন-মুরাদপুর ও অক্সিজেন থেকে ষোলশহর ২নং গেইট। উচ্ছেদচলাকালীন সময় টিম ‘ট্রাফিক টাইগার্স’কে নেতৃত্ব দিবে সংশ্লিষ্ট জোনের ট্রাফিক পরিদর্শকরা। তাদের সাথে থাকবে পুলিশের একটি পিকআপ ভ্যান।
ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মহিউদ্দিন খান বলেন, ‘নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে ট্রাফিক বিভাগ। কিন্তু নানা কারণে এ কাজ সম্পন্ন করতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশের সদস্যদের।
এরমধ্যে, অন্যতম বাধার সৃষ্টি করছে নগরীর সড়কগুলোর পাশ দখল করে গড়ে ওঠা হকার। শুধু সড়ক নয়, হকারদের দখলে চলে গেছে জনসাধারণের চলাচলের জন্য নির্মাণ হওয়া ফুটপাতগুলোও। এতে করে জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কের পাশ দিয়ে চলাচল করছে। দখল ও সাধারণ মানুষের চলাচলের কারণে সড়ক সংকুচিত হয়ে গেছে। যানচলাচলে সৃষ্টি হচ্ছে যানজট। যা নিরসনে হিমশিম খেতে হচ্ছে আমাদের। যানচলাচল স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার কোন বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ‘ক্লিন রোড ফ্রি রোড’ নামে নতুন এক উদ্যেগ নিয়েছে ট্রাফিক বিভাগ। যা বাস্তবায়নে রাস্তায় নামছে টিম ‘ট্রাফিক টাইগার্স’। উত্তর বিভাগের ৪ জন ও বন্দর বিভাগের ৪ জন সার্জেন্ট নিয়ে গঠন করা হয়েছে এ টিম। যাদের নেতৃত্বে পুরো শহরে চালানো হবে উচ্ছেদ অভিযান।
অভিযানে এই টিমকে সহায়তা করবেন সংশ্লিষ্ট জোনের ট্রাফিক পরিদর্শক ও কন্সটেবলরা।’ এদিকে প্রথমে শুধু সড়ক দখলমুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হবে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম মোস্তাক আহমেদ। তিনি বলেন, ‘নগরীর সড়কগুলোই এখনও মুক্ত নয়। সড়কের কোথাও চলছে কন্সট্রাকশন কাজ, কোথাও চলছে ইট-বালুর ব্যবসা আবার কোথাও কোথাও সড়ক দখলে নিয়েই ভ্রাম্যমাণ ব্যবসা চালাচ্ছে হকাররা। ‘ক্লিন রোড ফ্রি রোড’ নামে যে উদ্যোগ নেয়া হয়েছে এর আওতায় প্রথমত নগরীর সড়কগুলো দখলমুক্ত করা হবে। পরে ফুটপাতেও অভিযান চালানো হবে। আগামী ৫ দিনব্যাপী চলবে এ অভিযান।’