Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা হালদা নদীর শাখা থেকে মৃত ডলফিন উদ্ধার!

হালদা নদীর শাখা থেকে মৃত ডলফিন উদ্ধার!

হালদা নদীর শাখা থেকে মৃত ডলফিন উদ্ধার!

মাসুদা আকতার, বিশেষ প্রতিনিধি:
হালদা নদীর শাখা খালে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। স্থানীয় লোকজন সেটি দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দিলে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চানখালী খালে ডলফিনটি ভেসে আসে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন বলেন, হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের চানখালী ব্রিজের নিচে ভাসমান মরা ডলফিনটি দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা আমাদের খবর দেন । পরে হালদা রিভার রিচার্স ল্যাবরেটরির টিমকে বিষয়টি জানানো হলে তারা জানান আপাতত ডলফিনটিকে মাটিচাপা দিয়ে রাখতে।

এবং আরো জানান,একই সঙ্গে এটি হত্যাকাণ্ড কিনা তা নিশ্চিত হতে শরীরে কোনো জখমের চিহ্ন থাকলে সেটি ছবি ও নোট রাখতে বলেন। এক মাস পর প্রয়োজনে তারা কঙ্কাল তুলে পরীক্ষা করবেন।হালদা নদীর শাখা থেকে মৃত ডলফিন উদ্ধার। তবে ডলফিনটির একটি পাখনা কেটে পরীক্ষার জন্য ল্যাবটরিতে পাঠানো হয়।

তথ্যসুত্রে জানা যায়,২০২১ সালে এটিই প্রথম হালদার মরা ডলফিন। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সাল পর্যন্ত ২৮টি মরা ডলফিনের খবর পাওয়া যায়।জরিপ অনুযায়ী হালদায় বর্তমানে ১২৭টি ডলফিন আছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মিঠাপানির ডলফিন হালদায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here