শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

আইন-শৃঙ্খলা অবনতি কারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে

আপডেট:

এস.এইচ.জুনাঈদী, চট্টগ্রাম :
পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগানে বোয়ালখালী থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে’১৯ উদযাপন।

আজ ২৬ অক্টোবর শনিবার থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম’র
সভাপতিত্বে বর্ণাঢ্য র‍্যালী শেষে থানার মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত এসভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম, প্রধান বক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিয়া খাতুন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং বোয়ালখালী শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আরা বেগম, উপজেলা অাওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, কমিউনিটি পুলিশিং বোয়ালখালী শাখার সাধারন সম্পাদক ও জাসদ সভাপতি মনির উদ্দিন খান, উপজেলা অাওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম বাবুল।
ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ফারুকীর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া,ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফ, শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ।
ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ফারুকীর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং কর্মকর্তা অধীর বড়ুয়া, ইউপি চেয়ারম্যানদের মধ্যে কাজল দে, সামশুল আলম, আবু তাহের, প্রধান শিক্ষক নজির আহাম্মদ, সাংবাদিক সৈয়দ মো: নজরুল ইসলাম, সাংবাদিক শাহাদাত হোসেন জুনাঈদীসহ রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এতে শিক্ষার্থীদের মধ্যে থেকে পুনম বড়ুয়া, শাহরিয়া মাহফুজ বক্তব্য প্রদান করেন।
সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় অতিথিবৃন্দ বলেন- বোয়ালখালীতে মাদক ব্যবসায় জড়িত ও আইন-শৃঙ্খলা অবনতি কারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে এ অনিয়মকারীরা যেই কেউ হউক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক সহ সকল অন্যায় কাজ কঠোর হস্ত দমন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত