Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আত্মীয়ের জানাজায় এসে নামাযরত অবস্থায় মৃত্যুবরন করলেন উখিয়ার জালাল উদ্দিন

আত্মীয়ের জানাজায় এসে নামাযরত অবস্থায় মৃত্যুবরন করলেন উখিয়ার জালাল উদ্দিন

আত্মীয়ের জানাজায় এসে নামাযরত অবস্থায় মৃত্যুবরন করলেন উখিয়ার জালাল উদ্দিন

কায়সার হামিদ মানিক, উখিয়া:
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে আত্মীয়ের জানাজায় এসে নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করলেন জালাল উদ্দিন (৩৮) নামের এক মুসল্লী।

জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া ৫ নং ওয়ার্ড়ের মরহুম মাওলানা নুরুল আলমের ৭ম সন্তান ও ইউপি সদস্য মকছুদ উল্লাহ মেম্বারের ছোট ভাই জালাল উদ্দীন বৃহস্পতিবার (৪জুন) দুপুর ১.৩০ মিনিটের সময় যোহরের নামাযরত অবস্থায় মৃত্যুবরণ করেন।

জানা যায়, জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামে মৃত্যুবরণকারী ইসহাক এর জানাজায় শরিক হতে এসে যোহরের নামাযরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লে জালাল উদ্দিনকে কোটবাজার অরিজিন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম জালাল উদ্দিন তিন সন্তানের জনক বলে জানা যায়।

আজ সন্ধ্যা ৭টায় ইনানী মঈনুল ইসলাম মাদ্রাসার মাঠে জালাল উদ্দিন এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে বড় ভাই ইউপি সদস্য মকসুদ উল্লাহ নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here