Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারার কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২হাজার টাকা জরিমানা

আনোয়ারার কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২হাজার টাকা জরিমানা

আনোয়ারার কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২হাজার টাকা জরিমানা

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী ও ছত্তার হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২২ হাজার টাকা জরিমানা করেছেন।

২ মে শনিবার বিকালে মাছে কৃত্রিমভাবে দ্রব্যাদি মিশিয়ে তাজা দেখিয়ে বিক্রি করার দায়ে ৪ জন মাছ ব্যবসায়ীকে ২০০০০ টাকা এবং ছত্তার হাটা বাজারের একটি মুদির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ২০০০ টাকা জরিমানা জরিমানা করেছেন আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

এসময় উপজেলা মৎস্য কর্তকর্তা মোহাম্মদ এনামুল হক, আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন সহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান,বাজারের বিভিন্ন প্রজাতের মাছ গুলোকে তাজা রাখার জন্য বিষাক্ত রঙ মিশিয়ে বিক্রি করার দায়ে চার ব্যবসায়ীকে এবং মুদির দোকানে মুল্য তালিকা প্রদর্শন না করায় ২২ হাজার করা হয়েছে। উপস্থিত সকল মাছ ব্যবসায়ীদের কোন প্রকার ক্যামিকেল বা রং মাছে ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাতরীতে চৌমুহনী বাজারে কৃত্রিমভাবে দ্রব্যাদি মিশিয়ে তাজা দেখিয়ে অতিরিক্ত দাম রাখার লোভে মাছ প্রক্রিয়াকরণ করায় ৪ জন মাছ ব্যবসায়ীকে মোট ২০০০০ টাকা ছত্তারহাট ববাজারে একটি মমুদির দোকানে দুই হাজার টাকাসহ মোট বাইশ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত সকল মাছ ব্যবসায়ীদের কোন প্রকার ক্যামিকেল মাছে ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here