Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারায় এক রোগী সুস্থ হলেও নতুন দুইজন করোনা রোগী শনাক্ত

আনোয়ারায় এক রোগী সুস্থ হলেও নতুন দুইজন করোনা রোগী শনাক্ত

আনোয়ারায় এক রোগী সুস্থ হলেও নতুন দুইজন করোনা রোগী শনাক্ত

আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়ে সুস্থ হওয়ার পর নতুন আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে ২৫৫ নমুনা পরীক্ষায় ২৫টি পজেটিভ আসে এর মধ্যে আনোয়ারার দুইজন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

তিনি জানান আক্রান্তদের একজন উপজেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা যার বয়স ৩৩ বছর বাড়ি হাজীগাঁও এলাকার। তাকে নিজবাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। অপরজনের বাড়ি বরুমছড়া গ্রামে, বয়স ৫০ বছর উল্রেখ আছে। তবে মোবাইলে সংযোগ না পাওয়ায় রাতে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। আজ সকালে লকডাউন করা সহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here