Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারায় জায়গা নিয়ে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় চারজন আহত, গ্রেফতার ২

আনোয়ারায় জায়গা নিয়ে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় চারজন আহত, গ্রেফতার ২

আনোয়ারায় জায়গা নিয়ে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় চারজন আহত, গ্রেফতার ২

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের একই পরিবারের তিন সদস্য এবং এক প্রতিবেশী মহিলাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

এর আগেও চলাচলের রাস্তা নিয়ে নিয়ে দু‘পক্ষের মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয় সুত্রে জানা যায়।

গত রবিবার(৩০) মার্চ রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ কালির বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন দক্ষিণ কালির বাড়ির গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ সোহেল(৩৩),তার স্ত্রী বিলকিস আক্তার(৩০) রুকন উদ্দীনের স্ত্রী আলিয়া বেগম(৩৫) ও প্রতিবেশী মাজমা খাতুন(৫৫)

আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় ১২ জনকে আসামী করে ৩০ তারিখ বিকেলবেলা অভিযোগ হলে প্রতিপক্ষ দিলাল আহমেদের ছেলে মোঃ আরিফ(২২) ও নুর আহমদের ছেলে মোঃ মহরম আলী(৩০) কে গ্রেফতার করেন আনোয়ারা থানা পুলিশ।

ভুক্তভোগী মোঃ সোহেলের অভিযোগ,দু‘পক্ষের মধ্যে চলাচল রাস্তা নিয়ে অনেক সালিশি মিটিং হয়েছিল,আমাদের জায়গার উপরে তাদের চলাচল করতে না দিলে এর আগেও টিনশেডের সীমানা ভেঙ্গে দিয়েছিল।রবিবার রাতে আসামীরা হঠাৎ সশস্ত্র দলবল নিয়ে তাদের সহযোগিরাসহ অতর্কিতভাবে হামলা চালায়। তারা আমাদের ঘরে ঢুকে কিরিচ,লাঠিসোটা দিয়ে সবাইকে এলোপাতারী পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদের হাসপাতালে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here